ঢাকাবুধবার , 25 ফেব্রুয়ারি 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দর্শনা থানাধীন ইশ্বরচন্দ্রপুর ভিকটিম রিপনকে নৃশংসভাবে কোপানো প্রধান আসামীসহ সহযোগী ৪জন আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি 25, 2026 4:07 অপরাহ্ন
Link Copied!

389

দর্শনা থানাধীন ইশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ভিকটিম রিপন হোসেন(৪০) কে গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ টায় ইশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে থেকে আসামী খাইরুল ইসলাম ও তার সহযোগী আসামীরা রাজনৈতিক ও পারিবারিক শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে মারাত্নক জখম করে। বর্ণিত ঘটনায় ভিকটিমের ভাই দর্শনা থানার মামলা নং-১৩ তারিখ-২২ ফেব্রুয়ারি ২০২৬ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোড দায়ের করেন।

চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম তাৎক্ষণিকভবে ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের লক্ষে দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশে সিসিআইসি, ডিবি ও দর্শনা থানার চৌকস টিম ঝিনাইদহ জেলার মহেষপুর থানাধীন পুড়াপাড়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় এজাহারনামীয় আসামী ১। খাইরুল ইসলাম(৩০), পিতা-হাসেম আলী ২। কুদ্দুস আলী(৩২), পিতা-সাজাত আলী ৩। হাসেম আলী(৪৫) ও ৪। শরিফুল ইসলাম খোকন(৪০),উভয় পিতা-মৃত আস্কার আলী, সর্বসাং-ইশ্বরচন্দ্রপুর বড় মসজিদপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ অপরাধ দমনে সদা তৎপর এবং এ ধরনের অপরাধের সাথে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।