ঢাকাবৃহস্পতিবার , 26 ফেব্রুয়ারি 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৩ পিস টেপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ আটক-১

আলমডাঙ্গা অফিস:
ফেব্রুয়ারি 26, 2026 10:33 অপরাহ্ন
Link Copied!

444
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ২৬ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ সময় ২ টা ৪৫ মিনিটের সময় আলমডাঙ্গা থানাধীন হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামস্থ জনৈক মোঃ বাবলু এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে  আসামী ১। মোঃ তরিকুল ইসলাম(৩২), পিতা- মোঃ হবিবার রহমান, সাং- ওসমানপুর হঠাৎপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে এসময় তার কাছ থেকে ৩৩(তেত্রিশ) পিস মাদকদ্রব্য Tapentadol Tablets এবং মাদক বিক্রয়ের নগদ ৮ হাজার ৯০ টাকা  উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।