ঢাকাWednesday , 1 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি আটক

Link Copied!

30

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও পৌর এলাকায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালত তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন , আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহাগ (৩০) এবং উপজেলার মাদারহুদা পশ্চিমপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে পাপ্পু (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে , গত (রোববার), রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর মসজিদপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) মো. শাহরিয়ার হুসাইন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে পারভেজের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে সোহাগকে আটক করেন। পরে তার কাছ থেকে ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে (মঙ্গলবার), রাত পৌনে ১০টার দিকে উপজেলার মাদারহুদা পশ্চিমপাড়া এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে এসআই (নিঃ) শোভন কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে নেকবার আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে পাপ্পুকে আটক করেন। পরে তার কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮ এর অনুযায়ী আলমডাঙ্গা থানায় পৃথক মামলা দায়ের করা হয়। পরে বুধবার দুই আসামিকে চুয়াডাঙ্গার আদালতে হাজির করা হলে শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) মো. মোস্তফা কামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় সোহাগকে ১ হাজার টাকা অর্থদণ্ড , অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাপ্পুকে ৫০০ টাকা অর্থদণ্ড , অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , উপজেলাজুড়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক বিক্রি , সেবন ও বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক বিক্রি , সেবন ও বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।