মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ ইন, ১শিশুসহ ৬ নারী আটক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া বকশিটিলা এলাকায় ভারত থেকে আসা ১শিশুসহ ৬ নারীকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ভোর প্রায় ৪টার দিকে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নারীরা দাবী করেছেন যে তারা ২৫ দিন ভারতের একটি কারাগারে ছিলেন। তবে তারা নিজেদের বাংলাদেশি পরিচয় দিলেও গ্রামের নাম-ঠিকানা বা অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে বলতে পারেননি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীরা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।
35
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া বকশিটিলা এলাকায় ভারত থেকে আসা ১শিশুসহ ৬ নারীকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ভোর প্রায় ৪টার দিকে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নারীরা দাবী করেছেন যে তারা ২৫ দিন ভারতের একটি কারাগারে ছিলেন। তবে তারা নিজেদের বাংলাদেশি পরিচয় দিলেও গ্রামের নাম-ঠিকানা বা অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে বলতে পারেননি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীরা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।