ঢাকাFriday , 22 May 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে  বাসার ছাদ থেকে পড়ে কিশোরীর  মৃত্যু

Link Copied!

24
বাসার ছাদ থেকে পড়ে এক কাজের মেয়ে হালিমা (১৪) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে মুসলিম কোয়াটার এলাকায় আমিনুল ইসলামের বাসায় এ ঘটনাটি ঘটে। কাজের মেয়ে হালিমা আমিনুল ইসলামের বাসায় দীর্ঘ দশ বছর যাবত কাজ করে আসছে।
স্থানীয় এলাকাবাসী জানান, বাসার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন ওই কাজের মেয়ে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।