ঢাকাশুক্রবার , 27 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা সম্পন্ন

চট্টগ্রাম অফিস:
নভেম্বর 27, 2026 11:21 অপরাহ্ন
Link Copied!

16

পর্যটন নগরী কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থা’র নবগঠিত জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান ও কেন্দ্রীয় অতিথি হিসেবে যোগ দিতে সকালে কক্সবাজারে পৌঁছান সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি জনাব মোঃ আলমগীর গনি।
এর আগে তিনি শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। ঢাকা বিমানবন্দরে যাত্রার প্রাক্কালে কেন্দ্রীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানান জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিমানবন্দর থানা কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু হাসান রাজ। এ সময় বিমানবন্দর থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত থেকে কেন্দ্রীয় সভাপতিকে উষ্ণ বিদায় জানান।
কক্সবাজারে পৌঁছানোর পর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি (ইলি)-এর নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতিকে ফুলেল অভ্যর্থনা জানান।
পরবর্তীতে কক্সবাজার জেলা পরিষদ হলরুমে জেলা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওসমান গনি (ইলি)-এর সঞ্চালনায় মূল অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এ ছাড়া বিশেষ অতিথি ও আলোচক হিসেবে সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান ও কেন্দ্রীয় অতিথির বক্তব্যে জনাব মোঃ আলমগীর গনি নবগঠিত কমিটির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি (ইলি)-সহ সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে কক্সবাজার জেলা কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।