একর প্রতি আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে উন্নত কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা (Good Agricultural Practice) বিষয়ক ‘আখচাষি প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের কৃষি বিভাগের আয়োজনে ভেড়ামারা সাবজোনে এই প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। প্রধান অতিথির বক্তব্যে রাব্বিক হাসান বলেন আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আখ চাষের মাধ্যমে ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমান কৃষিবান্ধব সরকারের লক্ষ্য বাস্তবায়নে এবং আখের উৎপাদন বৃদ্ধি করে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সঠিক সময়ে সার প্রয়োগ, রোগবালাই দমন এবং উন্নত জাতের আখ চাষের মাধ্যমে কীভাবে একরপ্রতি ফলন বহুগুণ বাড়ানো সম্ভব, সে বিষয়ে চাষিদের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এফসিএমএ, এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় ভেড়ামারা সাবজোনের প্রান্তিক আখচাষিদের আধুনিক ও লাভজনক চাষাবাদের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষ করে—উন্নত ও অধিক ফলনশীল আখের জাত নির্বাচন, সঠিক রোপণ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা এবং ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই দমনের আধুনিক পদ্ধতিগুলো চাষিদের সামনে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সনাতন পদ্ধতির পরিবর্তে উন্নত কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা অনুসরণ করলে একর প্রতি আখের উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। এর ফলে একদিকে যেমন আখচাষিরা আর্থিকভাবে অধিক লাভবান হবেন, অন্যদিকে চিনিকলের মাড়াই মৌসুমে আখের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে।
অনুষ্ঠানে কেরু অ্যান্ড কোম্পানীর কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারী এবং ভেড়ামারা সাবজোনের বিপুল সংখ্যক আখচাষি উপস্থিত ছিলেন।
