দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দর্শনা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৮ টার দিকে দর্শনা প্রেসক্লাব ভবনের হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন।
তিনি বলেন,
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজের অপরাধ, অনিয়ম ও অসংগতির চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। দর্শনা থানায় সেবাপ্রত্যাশী কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো অপরাধ বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভায় সাংবাদিকরা দর্শনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং পুলিশের জনবান্ধব ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ চঞ্চল মেহমুদ, মোঃ কামরুজ্জামান যুদ্ধ, সহ-সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোঃ হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক শ্রী, সুকমল চন্দ্র দাস বাঁধন, মোঃ আবিদ হাসান রিফাত,
মোঃ ওয়াসীম রয়েল, মোঃ ইমতিয়াজ রয়েল, সাবেক সভাপতি মোঃ আওয়াল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান ধীরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আহসান হাবীব মামুন, ওসমান আলী, প্রমুখ।
