ঢাকাMonday , 6 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চালুকরণসহ পাঁচ দফা দাবিতে অবস্থান সমাবেশ

Link Copied!

21

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চালুকরণসহ ৫ দফা দাবিতে অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৬ জুলাই) সকাল ১১টায় দর্শনা রেল সংগ্রাম পরিষদের আয়োজনে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দর্শনা রেল সংগ্রাম পরিষদের সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মজনুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা তানভীর রহমান অনিক, দর্শনা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির এবং বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস আনোয়ারুল ইসলাম বাবু। এই কর্মসূচিতে স্থানীয় সমাজকর্মী আব্দুর রহমানসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দর্শনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেলস্টেশন হওয়া সত্ত্বেও দর্শনার সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত রেলসেবা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে তারা অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য রেল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

রেল সংগ্রাম পরিষদের উত্থাপিত পাঁচ দফা দাবিগুলো হলো, দর্শনা থেকে কোটচাঁদপুর, কালীগঞ্জ ও যশোর হয়ে ঢাকাগামী একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু করা; পূর্বে বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া ও ঈশ্বরদীগামী দুটি লোকাল ট্রেন পুনরায় চালু করা; চিত্রা ডাউন ট্রেনের দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা; দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণের কাজ দ্রুত শেষ করা; দর্শনায় নির্মাণাধীন ওয়াশপিট প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও কঠোর ও রাজপথ অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।