ঢাকাSunday , 5 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডিবি পুলিশের মাদক বিরোধী সফল অভিযান ১১৯ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা সহ আটক১

Link Copied!

33

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১১৯(একশত ঊনিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার। গ্রেফতার-০১(এক) জন।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ) মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই(নিঃ) মোঃ ফজলুল করিম, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ আজ ৫ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ রাত ৪টা ১০ মিনিটের সময় আলমডাঙ্গা থানাধীন দুর্লভপুর পূর্বপাড়া সাকিনস্থ জনৈক ধৃত আসামী তাহের এর নিজ বাড়ি হতে আসামী ১। মোঃ তাহের (৫৫), পিতা- মৃত সোহরাব উদ্দীন, মাতা- মৃত যাহেরা, সাং- দুর্লভপুর পূর্ব পাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা’কে গ্রেফতার পূর্বক তার বাড়ি হইতে ১১৯(একশত ঊনিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ (পাঁচশত গ্রাম) মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।