ঢাকাSaturday , 4 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের কমলগঞ্জে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার মূলহোতা চট্টগ্রাম থেকে গ্রেফতার

Link Copied!

36
মৌলভীবাজারের কমলগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পিবিআই মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (৪ জুলাই) দুপুর ২টায় পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনার প্রেক্ষাপট: গত ২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জের শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) নামে এক নারী ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ দিকে কালী মন্দিরের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী তার পথরোধ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও চেক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা বেগম পরদিন ২৩ জুন কমলগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-১০, ধারা-৩৯২ পেনাল কোড) দায়ের করেন।
মামলাটি পিবিআই মৌলভীবাজারের ওপর ন্যস্ত হওয়ার পর তারা ছায়া তদন্ত শুরু করে। তদন্তকারী দল ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল হোতা অনিক ওরফে ‘বটলা সেলিম’-কে শনাক্ত করে। এরপর পিবিআই মৌলভীবাজারের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে, যা ভুক্তভোগী শনাক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন (পিপিএম-সেবা) জানান, গ্রেপ্তারকৃত ‘বটলা সেলিম’-এর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার আরও জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।