ঢাকাশনিবার , 4 জুলাই 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দর্শনা আকন্দবাড়ীয়ায় ওপেন হাউস ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: সাকিব হাসান:
জুলাই 4, 2026 9:36 অপরাহ্ন
Link Copied!

177
মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দর্শনা থানা পুলিশ ও আকন্দবাড়ীয়া গ্রামের সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে ৪ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে  আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “ওপেন হাউজ ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
দর্শনা থানা পুলিশ মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।