ঢাকাশনিবার , 4 জুলাই 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদা থানাধীন ফকির পাড়া গ্রামে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত; আত্মসমর্পণ করলেন এক মাদক ব্যবসায়ী

মো: সাকিব হাসান:
জুলাই 4, 2026 10:01 অপরাহ্ন
Link Copied!

143

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকির পাড়া গ্রামে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৪ টায় মাদক নিয়ন্ত্রণে সচেতন যুব সমাজ, ফকির পাড়া, দামুড়হুদা, চুয়াডাঙ্গার আয়োজনে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে স্থানীয় সর্বস্তরের জনগণ, যুব সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

তিনি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় পরিবার, সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় সমাবেশ চলাকালে একজন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তিনি ভবিষ্যতে মাদক ব্যবসা থেকে বিরত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় তাকে সুপথে ফিরে আসার জন্য উৎসাহ প্রদান করেন এবং সমাজের অন্যান্য মাদক ব্যবসায়ীদেরও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।