৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্লে-গ্রাউন্ডে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে “পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে জার্মানি সমর্থক দল ব্রাজিল সমর্থক দলকে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুলিশ সুপার মহোদয় বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। তিনি খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টা, শৃঙ্খলা, দলগত চেতনা এবং ক্রীড়াসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, মানসিক উৎকর্ষ এবং পেশাগত দক্ষতা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার), সাতক্ষীরা, এ.এস.এম. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মোঃ আমিনুর রহমান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খালিদ মোঃ আরাফাত; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজাসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
