সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর অফিসকক্ষে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির (Jean Pesme) সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৈঠকে উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘Bangladesh Strategic Flood Resilience Program’ এবং ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘Slum Improvement in Dhaka City’ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুটি প্রকল্পে মোট ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের বিষয়টি আলোচনায় উঠে আসে।
বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
