ঢাকাবুধবার , 11 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার দেশ পত্রিকার সংবাদে জাকের পার্টির তীব্র প্রতিবাদ ও সংশোধনীর দাবি

সংবাদ বিজ্ঞপ্তি:
নভেম্বর 11, 2026 7:46 অপরাহ্ন
Link Copied!

55

দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে গত ১০ নভেম্বর প্রকাশিত একটি সংবাদে জাকের পার্টিকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করেছে দলটি। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
​প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর ‘গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ আ.লীগের ৬ ও জাকের পার্টির ১ নেতা গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত সংবাদটি জাকের পার্টির দৃষ্টিগোচর হয়েছে। ওই নিউজে জাকের পার্টির নাম ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও দলের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক।
​প্রতিবাদলিপিতে আরও বলা হয়:
​সংবাদে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি হিসেবে আসমত উল্লাহ নামের যে ব্যক্তির কথা বলা হয়েছে, তিনি প্রকৃতপক্ষে জাকের পার্টির কেউ নন এবং ওই ইউনিয়নে জাকের পার্টির কোনো কমিটিও নেই।
​অভিযুক্ত আসমত উল্লাহ আটরশি দরবারে যান উল্লেখ করে বলা হয়, আটরশি দরবার মানেই জাকের পার্টি নয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও যান, যা তাদের একান্তই ব্যক্তিগত অভিরুচি এবং এটি দলীয় কোনো বিষয় নয়, কারণ আটরশি দরবার সবার জন্য উন্মুক্ত।
​বিশ্ব ওলী খাজা ফরিদপুরীর (র.) একনিষ্ঠ অনুসারীরাই কেবল স্বেচ্ছায় জাকের পার্টির সঙ্গে সম্পৃক্ত। ফলে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী আটরশি দরবারে গেলেই তাকে জাকের পার্টির সঙ্গে অন্তর্ভুক্ত বা সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই।
​প্রকৃত বাস্তবতার আলোকে প্রকাশিত সংবাদের হেডলাইনে জাকের পার্টির নেতা গ্রেপ্তার এবং নিউজের ভেতরে ভাঙবাড়িয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ-সংক্রান্ত এই অসত্য তথ্যগুলো দ্রুত সংশোধন করার জন্য দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ খান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।