ঢাকাশনিবার , 14 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি ;ঢাকা:
নভেম্বর 14, 2026 4:05 অপরাহ্ন
Link Copied!

15

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই পর্যালোচনা করা হয়।
​সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে রাজধানীজুড়ে চলমান বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযানের বর্তমান চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। এ সময় বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও উন্নয়ন, প্রধান সড়কসহ অলিগলি ও জনপরিসর নিয়মিত পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
​বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর, দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কেবল নির্দিষ্ট কোনো সংস্থার একক প্রচেষ্টায় নয়, বরং সিটি করপোরেশনসহ অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমকে টেকসই করতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
​বৈঠকে গঠিত কমিটির সদস্যবৃন্দ, ঢাকার দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।