ঢাকাসোমবার , 9 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ১০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
নভেম্বর 9, 2026 9:53 অপরাহ্ন
Link Copied!

7

চুয়াডাঙ্গার জীবননগর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক সেবনের দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

গ্রেফতারকৃতরা হলেন— জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর পাবনাপাড়ার মোঃ নওশাদ আলীর ছেলে মোঃ স্বাধীন মিয়া (৩০), চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর হাউজ এলাকার মৃত বুদো মন্ডলের ছেলে মোঃ সামছুল (৫৫) এবং একই উপজেলার বেলগাছী সম্প্রদায়পাড়ার মৃত মহাসিন খানের ছেলে মোঃ মাসুদ রানা ওরফে মাসুম (৪৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জীবননগর থানাধীন পিয়ারাতলা পশ্চিমপাড়া কাজীপাড়া এলাকায় হান্নান কাজীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় সন্দেহভাজন মোঃ স্বাধীন মিয়ার দেহ তল্লাশি করে তার পরনে থাকা জিন্সের প্যান্টের ডান পকেট থেকে একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর নীল রঙের জিপারে রাখা ১০০ পিস ইয়াবা (ওজন ১০ গ্রাম) পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২০ হাজার টাকা ও একটি টেকনো স্পার্ক-৩ (TECHNO SPARK-3) মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবনরত অবস্থায় মোঃ সামছুল ও মোঃ মাসুদ রানাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় আসামি মোঃ স্বাধীন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, মাদক সেবনের দায়ে আটক অপর দুই আসামিকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করা হলে বিচারক মোঃ সামছুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং মোঃ মাসুদ রানা ওরফে মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় মাদক নির্মূলে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।