ঢাকাবৃহস্পতিবার , 15 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর 15, 2026 2:36 অপরাহ্ন
Link Copied!

21

আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং উপলক্ষে জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় এক দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইসলামী জলসায় জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

জলসায় বক্তারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফের তাৎপর্য, মানবতার কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ইসলামের মহান আদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি জাকের পার্টির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।