আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং উপলক্ষে জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় এক দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইসলামী জলসায় জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ জনসাধারণ উপস্থিত ছিলেন।
জলসায় বক্তারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফের তাৎপর্য, মানবতার কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ইসলামের মহান আদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি জাকের পার্টির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
