ঢাকাশুক্রবার , 2 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে দশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: তাজুদুর রহমান:
অক্টোবর 2, 2026 5:03 অপরাহ্ন
Link Copied!

20

মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা । শুক্রবার সকালে যুবসমাজকে ক্রীড়ামুখী করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন। এই ইভেন্টে অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী।

আয়োজকরা জানান, প্রতিযোগিতা ভোর সাড়ে ৫টায় শুরু হয়। অংশগ্রহণকারীরা ভোর ৫টায় রিপোর্টিং করেন । এবারের আয়োজনে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন বলে জানান তারা ।
দৌড়টি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে শুরু হয়ে বর্ষিজোড়া ইকোপার্ক, চা-বাগান ও ঐতিহাসিক বধ্যভূমি সংলগ্ন সড়ক অতিক্রম করে আবার একই স্থানে এসে শেষ হয় ।
প্রতিযোগীদের নিরাপত্তায় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল । পাশাপাশি রুটের বিভিন্ন পয়েন্টে পানি ও স্যালাইনের ব্যবস্থাও রাখা হয়েছে।
সফলভাবে দৌড় শেষ করা সব প্রতিযোগীকে মেডেল ও সনদ দেওয়া হবে। বিজয়ীদের জন্য ট্রফিসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইভেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউকে ক্যান্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান, মৌলভীবাজার অ্যাথলেটিক্স অ্যান্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান, পাবলিক লাইব্রেরি মৌলভীবাজারের কোষাধ্যক্ষ জাহেদ আহমদ চৌধুরী এবং একাডেমির পরিচালক মো. ফয়জুল হক ও রেজওয়ানুর রহমান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।