মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃ ত্যু দণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন বুধবার। মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। এদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে থাকলেও রনি ও আনোয়ার পলাতক।
মামলা সূত্র জানা যায় ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বর্ষিজোড়া এলাকায় নাঈমের সঙ্গে রনির কথা-কাটাকাটি হয়। পরে রনি ও তার বাবা নুরুলসহ কয়েকজন তাকে বাড়িতে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।
হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাঈম।ঘটনার পর নাঈমের বাবা চেরাগ মিয়া ৯ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যাা মামলা দায়ের করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
