ঢাকাশনিবার , 19 সেপ্টেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে শীর্ষ ভূমিদস্যু উজ্জ্বল সিন্ডিকেটের জালিয়াতি ও জবরদখলে রাজত্ব

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর 19, 2026 11:02 পূর্বাহ্ন
Link Copied!

92

সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট ইউপির খারশুর গ্রীনগর এলাকার মৃত চাঁন মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লার নেতৃত্বে চিত্রকোর্ট ইউনিয়নসহ আশ-পাশ এলাকার অসংখ্য মানুষের জমি জোর পূর্বক দখলে নিয়ে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লার নেতৃত্বে রাজু মোল্লা(৩৫) ফয়সাল মোল্লা (৩২) উভয় পিতা, হারুন মোল্লা, সুলতান বেপারি (৫৮) পিতা, নয়ন বেপারী প্রতিবেশি নাসির উদ্দিন পিতা, হিরো মিয়ার বসত বাড়ির প্রাচীর নির্মানে বাঁধা সৃষ্টি করে আসছে,গত ১১/৯/২৬ তারিখ আনুমানিক ১২ ঘটিকায় নাসির উদ্দিনের বাড়িতে উপস্থিত হয়ে দাবি করেন যে,স্হানীয় খেলার মাঠের পাশের একটি জমি তাদের নিকট কমমূল্যে বিক্রি করতে হবে,যদি তাদের নিকট উক্ত জমি কম মূল্যে বিক্রি না করেন তাহলে তার নিজস্ব জমিতেও সীমানা প্রাচীর নির্মান করতে দেবেন না।বাধ্য হয়ে নাসির উদ্দিন সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নং-৫৬১তারিখ ১২/৯/২৬।জিডিতে তিনি উল্লেখ করেন,”আমার বৈধ জমি কারও নিকট কম মূল্যে বিক্রি করতে আমি বাধ্য নই”তার পরও স্হানীয় ভূমিদস্যু সিন্ডিকেটর হোতা উজ্জ্বল মোল্লা বিভিন্নভাবে তাদের কে হুমকি ধামকিসহ বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে আসছে। উজ্জ্বল মোল্লার ভূমিদস্যু চক্রটি স্হানীয় সাধারণ মানুষের শত শত কোটি টাকার জমি জবরদখল ও আত্মসাৎ করেছে বলে জানা গেছে।তাদের স্হানীয় রাজনৈতিক প্রভাব, অর্থবল,ভুয়া কাগজপত্র এবং নিজস্ব সন্ত্রাসী বাহিনীর জোরে সাধারণ ভুক্তভোগীদের এসব সম্পত্তি দখল করা হচ্ছে।ঢাকা মুন্সিগঞ্জের সীমান্তবর্তী এলাকাটিতে উক্ত চক্রের সদস্যরা কৃষি জমির মাটি লুট,অবৈধ ডেজার বানিজ্য ,চুরি ডাকাতি সহ নানা অপকর্মের সাথে যুক্ত বলে অভিযোগ স্হানীয়দের।এলাকাটি ভৌগোলিকভাবে কয়েকটি থানার সীমান্তবর্তী হওয়ায় অপরাধীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে,বিগত স্বৈরাচার আওয়ামীলীগ আমলে উজ্জ্বল মোল্লা কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মোয়াজ্জেম হোসেনের সাথে রাজনীতিতে সম্পৃক্ত থেকে বিভিন্ন অনিয়ম করে গেলেও দল বদলের সাথে সাথে ভোল পাল্টে নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করতে শুরু করেন,কখনো চিত্রকোর্ট ইউনিয়ন ১ নং ওয়ার্ড সভাপতি,আবার কখনো সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তার বন্ধু বা সহপাঠী পরিচয় দেন বলেও জানা গেছে।তার রক্ষিতা লক্ষী পিতা,যুগেশ এর সাথে আপত্তিকর অবস্থায় দোহারে জনতার হাতে আটক হলে দেড় আনা ওজনের স্বর্ণের চেইন দিয়ে চলে আসেন।খারশুর বাজারে জোর পূর্বক দখলে নেওয়া অফিসে চলে মদ ও ইয়াবার আসর।

এ ব্যপারে শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

মোঃ নাসির উদ্দিন বলেন,তারা সংবদ্ধ ভূমিদস্যু চক্র,আমরা ভয় ও আতঙে দিন পার করছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।