ঢাকারবিবার , 13 সেপ্টেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

মো: তাজুদুর রহমান:
সেপ্টেম্বর 13, 2026 9:34 অপরাহ্ন
Link Copied!

4

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র দাস শ্রীমঙ্গল উপজেলার ০৫নং কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরসুর এলাকায় বিদেশি মদ ক্রয়-বিক্রয় করা হচ্ছে বলে জানতে পারে পুলিশ। পরে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিপন চন্দ্র দাসকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ১২ বোতল Royal Green Deluxe Blended Whisky, ৪ বোতল Magic Moments Grain Vodka, ৫ বোতল Master Blender’s Signature Premier Grain Whisky এবং ৫ বোতল Sterling Reserve Rare B7 Blended Whisky রয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি উদ্ধারকৃত বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করে। মদগুলোর বৈধ কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৫ টি মামলায় ১২ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।