ঢাকাশুক্রবার , 11 সেপ্টেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় নানা আয়োজনে বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:
সেপ্টেম্বর 11, 2026 8:32 অপরাহ্ন
Link Copied!

14

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন আলমডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহিনুর আক্তার। সমিতির পতাকা উত্তোলন করেন সভাপতি মো. আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। এ সময় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সমিতির সভাপতি মো. আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহিনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী।

অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শমসের আলী মল্লিক, হাজী মো. রফিকুল ইসলাম ও হাজী মো. মকবুল হোসেন; সাবেক সাধারণ সম্পাদক আমিরুল হক বিশ্বাস ঘেটু, সেকান্দার আলী কচি, রবিউল হক ও মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। তাঁদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সমিতির বর্তমান নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ও হাজী মো. রফিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ মো. আলা উদ্দিন, দপ্তর সম্পাদক মাহমুদ শফিউল আলম মিলন, ধর্ম সম্পাদক হাজী মুহাম্মদ রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল হক কাবলু, জয়নাল আবেদীন, মো. ফারুক হোসেন, রেজাউল হক তোতা, রতন আলী, মো. সাইদুল ইসলাম, খন্দকার সজীব ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। তেলাওয়াত করেন হাজী মোহাম্মাদ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন সভাপতি আরেফিন মিয়া মিলন।

সমিতির ২০২৩ থেকে ২০২৬ মেয়াদের বর্তমান পরিষদের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আলা উদ্দিন। যেখানে আয় দেখানো হয়েছে ১ কোটি ১০ লাখ ৩৮ হাজার ৫৪৯ টাকা। ব্যায় হয়েছে ৪১ লাখ ৪৪ হাজার ১৮৫ টাকা এবং ব্যাংক স্থিতি ৬৮ লাখ ৯৪ হাজার ৩৬৪ টাকা। এরপর বক্তব্য দেন সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।

সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দেন কামরুল হক রনি ও কবি গোলাম কমোন চৌধুরী। পরে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শমসের আলী মল্লিক, হাজী মো. রফিকুল ইসলাম ও হাজী মো. মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল হক বিশ্বাস ঘেটু, আবির আনম, আব্দুর রাজ্জাক, সেকান্দার আলী কচি, রবিউল হক এবং মো. কামাল হোসেন বক্তব্য দেন।

সমাপনী বক্তব্য দেন সমিতির সভাপতি মোহাম্মদ আরেফিন মিয়া মিলন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন ও খো. হাবিবুল করিম চনচল।
অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় আগত অতিথিদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।