ঢাকারবিবার , 13 সেপ্টেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ৭ মামলায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

মো: তাজুদুর রহমান:
সেপ্টেম্বর 13, 2026 6:45 অপরাহ্ন
Link Copied!

10

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ) জেলা প্রশাসনের তিনজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের ওয়াবদা রোড ও বনশ্রী রোড এলাকায় পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলা দায়ের করে সর্বমোট ৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে মৌলভীবাজার জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম শহরের ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একই সময়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ ওয়াবদা রোড এলাকায় একই আইনে ১টি মামলায় ৫শ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি নগরীর বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইনে ৫টি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

মৌলভীবাজার শহরে সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রতিপালন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।