ঢাকাThursday , 2 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার জন্য ১০ জন আনসার সদস্য নিয়োগ

Link Copied!

29

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ১০ জন আনসার সদস্য নিয়োগ উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নবনিযুক্ত আনসার সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। তিনি বলেন, রোগী, রোগীর স্বজন এবং কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য নিয়োগ একটি সময়োপযোগী উদ্যোগ। এর ফলে হাসপাতালের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, সরকারি প্রতিষ্ঠানে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মহিবুল্লাহ।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবু হাসান, এমটিপিআই (পিপিআই) ফারুক হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।