ঢাকাবৃহস্পতিবার , 2 জুলাই 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার মালিক টাওয়ারে হঠাৎ ধোঁয়া দেখে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক,ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জুলাই 2, 2026 10:20 অপরাহ্ন
Link Copied!

147

চুয়াডাঙ্গা শহরের মালিক টাওয়ারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে ভবনে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থার ঘাটতি থাকায় ভবন কর্তৃপক্ষকে সতর্ক করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে শহরের শহীদ আবুল কাশেম সড়কের মালিক টাওয়ারে হঠাৎ ধোঁয়া দেখা দিলে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের ভেতরে ধোঁয়া দেখতে পান তারা। পরে আগুনের উৎস শনাক্ত করে গ্রাউন্ড ফ্লোরের একটি কক্ষে মোমবাতির ন্যায় একটি আগুন দেখতে পাওয়া যায়। এসময় ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্টেশন অফিসার আরও বলেন, ভবনটিতে আগুন নেভানোর প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। বিষয়টি ভবন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য তাদের সতর্ক করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।