ঢাকাThursday , 2 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় মাদক ও জুয়াবিরোধী পৃথক অভিযানে আটক ৬ 

Link Copied!

12
 আলমডাঙ্গা উপজেলায় পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও জুয়ায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় , বাকি পাঁচজনকে প্রকাশ্যে তাস খেলে জুয়ায় লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
জানা যায় , গত (সোমবার), রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ভোগাইল বগাদী গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহ (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায় , উপজেলাজুড়ে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হাটবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভোগাইল বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের উত্তর পাশ থেকে আব্দুল্লাহকে হাতেনাতে আটক করা হয়। দেহ তল্লাশিতে তার কাছ থেকে সাদা কাগজে মোড়ানো ১ গ্রাম গাঁজা উদ্ধার হয় , যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
একই রাতে উপজেলার ভোগাইল গ্রামে জব্বারুলের চায়ের দোকানে অভিযান চালিয়ে প্রকাশ্যে তাস খেলে জুয়ায় লিপ্ত থাকা অবস্থায় আরও পাঁচজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন মো. মিলন মিয়া (৪২), আব্দুল করিম (৪৫), জব্বারুল ইসলাম (৩৫), মহিবুল ইসলাম (৩৫) ও জাহিদুল ইসলাম (৩৬)। তারা সকলেই একই গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে নগদ ৮০ টাকা ও এক সেট তাস জব্দ করা হয়।
মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করা হলে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আব্দুল্লাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট , ১৮৬৭-এর ৪ ধারায় মিলন মিয়া , আব্দুল করিম , মহিবুল ইসলাম ও জাহিদুল ইসলামকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় , অনাদায়ে আরও ১ দিন করে কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। জব্বারুল ইসলামকে দেওয়া হয় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ড।
পুলিশ জানিয়েছে , আলমডাঙ্গায় মাদক, জুয়া ও অপরাধ দমনে এই বিশেষ অভিযান চলমান থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।