ঢাকাTuesday , 23 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত

Link Copied!

49
নারী নির্যাতন, যৌতুক প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ জুন দুপুর ১২টায় জাতীয় মহিলা সংস্থা,মৌলভীবাজার  জেলা কার্যালয়ের  উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক  তৌহিদুজ্জামান পাভেল।  সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের  কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
বৈঠকে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুকের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনগত পরিণতি এবং নারীর অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরির মাধ্যমে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় স্থানীয় নারী, নারী সংস্থার সদস্যবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।