ঢাকাবুধবার , 24 জুন 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে আইন-শৃঙ্খলা, চোরাচালান ও নারী নির্যাতন প্রতিরোধে মাসিক সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জুন 24, 2026 2:23 অপরাহ্ন
Link Copied!

181

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা ইনোভেশন কমিটি, আইসিটি কমিটি এবং নারীর প্রতি সহিংসতা ও যৌন নিপীড়নবিষয়ক অভিযোগ গ্রহণ সংক্রান্ত উপজেলা কমিটির যৌথ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন, সরকারি সেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।