ঢাকাশনিবার , 27 জুন 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

মো: সাকিব হাসান:
জুন 27, 2026 3:26 অপরাহ্ন
Link Copied!

192

এই গৌরবময় দিনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, একই সঙ্গে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি ড. সায়েম আমীর ফয়সল-এর পক্ষ থেকে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা।

ত্রিশ বছরের এই গৌরবময় পথচলায় ছাত্র ফ্রন্টের সর্বস্তরের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, ত্যাগ ও আদর্শিক অঙ্গীকারের ফলেই আজ সংগঠনটি দেশ-বিদেশে একটি শক্তিশালী, সু-শিক্ষিত, আদর্শবান ও সুশৃঙ্খল ছাত্রসংগঠন হিসেবে সুপরিচিত। সকলের নিকট সংগঠনটি আজ সম্মানিত, সমাদৃত ও গ্রহণযোগ্য একটি অবস্থান অর্জন করেছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য, ন্যায় ও মানবকল্যাণের আদর্শকে ধারণ করে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি সুখী, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাকের পার্টির নেতৃত্বে ছাত্র ফ্রন্টের অগ্রণী ভূমিকা আরও সুদৃঢ় হবে—এই আমাদের প্রত্যাশা।

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর লাল গোলাপ শুভেচ্ছা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।