ঢাকাTuesday , 30 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার সদরের সাতগাড়ী মোড়ে ওপেন হাউস ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

21

চুয়াডাঙ্গা সদর থানাধীন সাতগাড়ী মোড়ে “মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর থানা ও সাতগাড়ী গ্রামের সর্বস্থরের জনগণের আয়োজনে আজ ৩০ জুন ২০২৬ খ্রি. বিকাল ৫টা ৩০ মিনিটে  সাতগাড়ী মোড়ে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এক মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রাখতে হবে।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন  মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা;  মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গা;
মোঃ সিরাজুল ইসলাম মনি, সভাপতি, পৌর বিএনপি, চুয়াডাঙ্গা;  মোঃ বজলুর রহমান, সভাপতি ও  মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক, সাতগাড়ী মাদকবিরোধী কমিটি, চুয়াডাঙ্গাসহ সমাজের সকল স্থরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী কমিটির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।