ঢাকাThursday , 28 May 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষকের রহস্যজনক মৃত্যু

Link Copied!

32

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থলের দৃশ্য ঘিরে তৈরি হয়েছে রহস্য। গলায় রশি প্যাঁচানো থাকলেও তার পুরো শরীর ছিল মাটিতে নুয়ে। এছাড়া নাক দিয়েও রক্ত ঝরছিল বলে জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার বাড়াদী ইউনিয়নের এনায়েতপুর- আঠারোখাদা গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম বখতিয়ার হোসেন (৩৮)। গাংনী ইউনিয়নের রামনগর গ্রামের নজরুল মালিতার ছেলে তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে কোরবানির ছাগল নিয়ে বখতিয়ার তার বোনের বাড়ি উপজেলার মাজহাট গ্রামে যান। সন্ধ্যার দিকে সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে ফেরেননি। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে এক পথচারী মোটরসাইকেলে যাওয়ার সময় এনায়েতপুর-আঠারোখাদা সড়কের পাশের মাঠে একটি মেহগনি গাছে রশি প্যাঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও পরে তারা বেশ কিছু অস্বাভাবিক বিষয় দেখতে পান। গলায় রশি থাকলেও মরদেহের শরীর পুরোপুরি ঝুলন্ত ছিল না। এছাড়া নাক দিয়ে রক্ত ঝরছিল। এতে ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।