ঢাকাবৃহস্পতিবার , 21 মে 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে যুবলীগ নেতা আলী আশরাফ মান্না গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
মে 21, 2026 10:04 অপরাহ্ন
Link Copied!

138
মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আশরাফ মান্নাকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (২০ মে) কাতার থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আলী আশরাফ মান্না কাতার থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার প্রাক্কালে পাসপোর্টের তথ্য যাচাই করে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয় ইমিগ্রেশন পুলিশ এবং তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়।
আলী আশরাফ মান্না দীর্ঘদিন ধরে কনকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফিরতেই বিমানবন্দরে তিনি আটক হন। তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।