ঢাকাশনিবার , 23 মে 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে দুই  ছিনতাইকারী গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার

Link Copied!

166
মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন দীর্ঘ ১৫ বছরের অধিক সময় বিভিন্ন ডাকাতি, অস্ত্র ও দস্যুতা মামলায় কারাভোগ করেছে।
গ্রেফতারকৃতরা হলো,১। জাহাঙ্গীর আলম (৪২) ওরফে মরা জাহাঙ্গীর, পিতা- আফতাব মিয়া, সাং- পূর্ব ছিরামপুর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।
২। আকমল হোসেন (৩৯), পিতা- মোঃ আবুল হোসেন, সাং- চান্দাই, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।
পুলিশ জানায়, গত ১৭ মে বিকাল আনুমানিক ৫টা ৩৮ মিনিটের সময়  ভিকটিম তার সন্তানসহ অটোরিক্সাযোগে বাসায় ফেরার পথে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোডের কালীমন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাল রঙের মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী অটোরিক্সার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সংবাদ পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে সিলেট জেলা ও মহানগর এলাকায় টানা তিন দিন অভিযান পরিচালনা করা হয়। গত ২১ মে সিলেট মহানগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে আকমল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, আন্তঃজেলা এই ছিনতাইকারী চক্রটি মোটরসাইকেলযোগে সিলেট মহানগর এলাকা থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে এসে নারীদের অনুসরণ করত। নির্জন স্থান বুঝে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় এ চক্রের সক্রিয়তা ছিল।
এছাড়াও গত ১০ জুন মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় সংঘটিত অনুরূপ একটি ছিনতাই মামলার সঙ্গেও একই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। দীর্ঘদিন তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করে এই অভিযান পরিচালনা করা হয়।
আসামি জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর পূর্বে সিলেট বিভাগের বিভিন্ন থানায় দায়েরকৃত ডাকাতি, অস্ত্র, দ্রুত বিচার ও দস্যুতা মামলায় ১৫ বছরের অধিক সময় কারাভোগ করেছে বলে জানা গেছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান এবং কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।