তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগদান উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি সোমবার বিকাল ৪টায় সার্কিট হাউজ, চুয়াডাঙ্গায় পৌঁছালে তাঁকে জেলা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে মন্ত্রী মহোদয় বিকাল ৫টা ৩০ মিনিটে কার্পাসডাঙ্গার আটচালা ঘরের পাশে স্থাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তিনি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুৎফুন নাহার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
মোঃ শাহজাহান আলী, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবতার বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
