ঢাকারবিবার , 24 মে 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মে 24, 2026 10:26 অপরাহ্ন
Link Copied!

165

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে এডহক আর্মি স্যাটকম ইউনিট এর ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল মো: আবু বকর সিদ্দিক খাঁন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি+ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৭ মে ২০২৬ তারিখে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।