ঢাকাThursday , 2 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান

Link Copied!

9

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে গতিশীলতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ কার্যক্রমে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

পরিচালনা পর্ষদ গঠনের পর সভাপতি ও সদস্যরা বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে কর্মরত শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে সভাপতি মোহাম্মদ রুহুল কবীর খান বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে থাকা ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।