২২ ক্যারেটের স্বর্ণের দাম দিয়ে মৌলভীবাজার সদর উপজেলার সাইফুর রহমান রোডস্থ রতন জুয়েলার্স থেকে স্বর্ণের অলংকার কিনেন মো: আব্দুল আলি। কিন্তু পরবর্তীতে আব্দুল আলীর টাকার প্রয়োজনে সে স্বর্ণের অলংকার রতন জুয়েলার্স এ বিক্রি করতে গেলে , রতন জুয়েলার্স সেগুলো কম ক্যারেটের দামে কিনতে চান কারণ পরীক্ষা করে বিক্রিত ২২ ক্যারেটের স্বর্ণের অলংকার ২০ ক্যারেট এবং ২১ ক্যারেট পাওয়া যায়। এমনই লিখিত অভিযোগে ২৮ জুন রবিবার তৃতীয় শুনানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপপ্তরের অফিস কক্ষে রতন জুয়েলার্সকে দোষী স্বাব্যস্থ করে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদেশ প্রদান করা হয় বর্তমান বাজার মূল্যে বিক্রিত স্বর্ণের অলংকারগুলো...
23
২২ ক্যারেটের স্বর্ণের দাম দিয়ে মৌলভীবাজার সদর উপজেলার সাইফুর রহমান রোডস্থ রতন জুয়েলার্স থেকে স্বর্ণের অলংকার কিনেন মো: আব্দুল আলি।
কিন্তু পরবর্তীতে আব্দুল আলীর টাকার প্রয়োজনে সে স্বর্ণের অলংকার রতন জুয়েলার্স এ বিক্রি করতে গেলে , রতন জুয়েলার্স সেগুলো কম ক্যারেটের দামে কিনতে চান কারণ পরীক্ষা করে বিক্রিত ২২ ক্যারেটের স্বর্ণের অলংকার ২০ ক্যারেট এবং ২১ ক্যারেট পাওয়া যায়।
এমনই লিখিত অভিযোগে ২৮ জুন রবিবার তৃতীয় শুনানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপপ্তরের অফিস কক্ষে রতন জুয়েলার্সকে দোষী স্বাব্যস্থ করে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদেশ প্রদান করা হয় বর্তমান বাজার মূল্যে বিক্রিত স্বর্ণের অলংকারগুলো ২২ ক্যারেটের দামে কিনে নেওয়ার জন্য।
জরিমানা এবং আদেশ প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। এছাড়াও আইন অনুসারে জরিমানার ৫০ হাজার টাকার ২৫%= ১২ হাজার ৫ শত টাকা লিখিত অভিযোগকারী আব্দুল আলীকে প্রদান করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।