ঢাকারবিবার , 28 জুন 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জুন 28, 2026 7:39 অপরাহ্ন
Link Copied!

236

চুয়াডাঙ্গায় ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা প্রশাসকের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শারমিন আক্তার।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান, জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা।

সভাপতির বক্তব্যে শারমিন আক্তার বলেন, আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা যথাযথভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।