ঢাকাSunday , 28 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

Link Copied!

33
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ৮টায় মৌলভীবাজার এম. সাইফুর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম শুরু হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নেতৃত্বে প্রথম দিনের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ১হাজার ৬০০ মিটার দৌড়, নারীদের ১০০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরবর্তী ধাপের প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ কিংবা অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়।
 ২৯ জুন সোমবার সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স; নিয়োগ বোর্ডের সদস্য রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং  মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।
এছাড়াও উপস্থিত ছিলেন, আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস);  মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মৌলভীবাজার; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার  সাইফুল হক; ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।