ঢাকাSunday , 28 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায়  ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

Link Copied!

26

“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য ২৮ জুন ২০২৬খ্রি. তারিখ সকাল ৭ টা থেকে  কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার),  এর সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ২য় দিনের ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার),পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার-ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করেন।

নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় ২য় দিনে উত্তীর্ণ প্রার্থীদের ৩য় দিনের জন্য শুভকামনা জানিয়ে ২য় দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।

উক্ত নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ মামুন-অর-রশিদ, এআইজি(ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মহোদয় এবং  এস.এম. সাহাবউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রান্সপোর্ট)পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মহোদয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),মাগুরা ও সদস্য ক্যাডেট এএসআই(নিঃ) পদে নিয়োগ-২০২৬, জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া,  মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মেহেরপুর ও সদস্য ক্যাডেট এএসআই(নিঃ) পদে নিয়োগ-২০২৬, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভেড়ামারা সহ জেলা পুলিশের অফিসার ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত ফোর্সবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।