ঢাকাWednesday , 24 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ 

Link Copied!

33
শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে  অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ,সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান ও স্বচ্ছতা অনুসরণ করা হয়নি।অভিযোগ রয়েছে যে,বিদ্যালয়ের অধিকাংশ অভিভাবককে না জানিয়ে গোপনে কমিটি গঠন করা হয়েছে এবং প্রকৃত অভিভাবক প্রতিনিধিদের বাদ দিয়ে বিশেষ স্বার্থান্বেষী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিভাবকদের দাবি,বিদ্যালয় পরিচালনায় তাদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তা উপেক্ষা করা হয়েছে। এতে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও সুশাসন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।অনেক অভিভাবক অভিযোগ করেন যে,কমিটি গঠনের প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব,ক্ষমতার অপব্যবহার এবং প্রাইভেট লেনদেনের অভিযোগও উঠেছে।
এলাকাবাসী ও অভিভাবকরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন করে এডহক কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের স্বার্থে এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করার জোর দাবী জানান।উল্লেখ যে,উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পূর্বে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলেও কোন ব্যবস্হা গ্রহন করা হয় নি বলে জানা গেছে।
এ ব্যপারে পূর্ব বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন বলেন,মা সমাবেশ করেছি,শ্রেণী কক্ষে সবাই কে জানিয়েছি।৩ সদস্যদের বিদ্যোৎসাহী সদস্য এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দুইজন পুরুষ ও দুইজন মহিলার নাম জমা দিয়েছি,এমপি মহোদয় যাকে অনুমোদন দিবেন তিনিই হবেন,অবিভাবকদের স্বাক্ষর আমার নিকট আছে।লেনদেনের অভিযোগ টি সম্পূর্ণ মিথ্যা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।