ঢাকাবুধবার , 25 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় বিএডিসির সেচ পাম্পের ৩ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে শঙ্কায় কৃষকরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
নভেম্বর 25, 2026 7:49 অপরাহ্ন
Link Copied!

10

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর চরের মাঠে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গভীর নলকূপের (সেচ পাম্প) তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০ বিঘা ফসলি জমির সেচ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে। স্থানীয় কৃষক ও পাম্প পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারগুলো খুলে ভেতরের মূল্যবান তামার তার ও যন্ত্রাংশ নিয়ে যায়। সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে খুঁটিতে ট্রান্সফরমার না দেখে বিষয়টি টের পান। ভুক্তভোগী কৃষকরা জানান, বর্তমানে ফসলের ভরা মৌসুম চলছে। এই মুহূর্তে সেচ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় মাঠের প্রায় ১০০ বিঘা জমির ফসল পানির অভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। নতুন করে ট্রান্সফরমার কিনে সংযোগ দিতে গেলে যেমন বড় অঙ্কের টাকার প্রয়োজন, তেমনি সময়েরও ব্যাপার। দ্রুত ট্রান্সফরমার স্থাপন করা না হলে অপূরণীয় ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিস এবং আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।