মজুরি বোর্ড গঠনে সন্তুষ্ট। কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রমিকরা!
ন্যূনতম মজুরি ও ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের পর সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাতেও শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। শ্রমিক সংগঠনের নেতারা জানান, সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের নাম ব্ল্যাকলিস্টে না রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য দাবিও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।
15
ন্যূনতম মজুরি ও ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের পর সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাতেও শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন।
শ্রমিক সংগঠনের নেতারা জানান, সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।
সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের নাম ব্ল্যাকলিস্টে না রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য দাবিও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।