ঢাকাশুক্রবার , 11 সেপ্টেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যথাযথ সামরিক মর্যাদায় শাহাদাত বরণকারী দুই সেনাসদস্যের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর 11, 2026 8:28 অপরাহ্ন
Link Copied!

24

যথাযথ সামরিক মর্যাদায় চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য সৈনিক আবু বকর সিদ্দিক এবং সৈনিক তাসনিম রিফাত-এর দাফন সম্পন্ন হয়েছে।

সৈনিক আবু বকর সিদ্দিক-কে নোয়াখালীর কবিরহাট উপজেলা এবং সৈনিক তাসনিম রিফাতকে রাজশাহীর পবা উপজেলায় নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।