ঢাকারবিবার , 22 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 22, 2026 10:31 অপরাহ্ন
Link Copied!

32

মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ- অক্টোবর ২০২৬-এর কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রমের সূচনা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে রবিবার সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল (২৩ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET) অনুষ্ঠিত হবে। এ ধাপে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হবে।

শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।