ঢাকাসোমবার , 2 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনের চিফ অব স্টাফের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 2, 2026 2:18 অপরাহ্ন
Link Copied!

8

বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে বাহরাইনে গমন করেন। সফরকালে গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে তিনি বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের এই সফর ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।