ঢাকাসোমবার , 9 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা জেলা প্রশাসন: জন্ম-মৃত্যু নিবন্ধনে শীর্ষে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
নভেম্বর 9, 2026 10:13 অপরাহ্ন
Link Copied!

4

খুলনা বিভাগে প্রশাসনিক কার্যক্রমে অনন্য সাফল্য ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। অক্টোবর (২০২৬) মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পারফরম্যান্সে খুলনা বিভাগের সেরা জেলা হিসেবে সাফল্য অর্জন করেছে চুয়াডাঙ্গা। একই সঙ্গে বিভাগের মাসসেরা জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক।
​শুধু জেলা পর্যায় নয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে চুয়াডাঙ্গা। খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। এছাড়া, বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের গ্রাম পুলিশ মো. দেলোয়ার। এই অভাবনীয় অর্জন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের দক্ষতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিরলস জনসেবামূলক কার্যক্রমের এক অনন্য স্বীকৃতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
​এ অসামান্য সাফল্য ও আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক এক বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
​চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিসেস লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
​সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নাগরিক সেবাকে আরও সহজতর করে এই কার্যক্রমকে ভবিষ্যৎ দিনগুলোতে আরও বেশি গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।